শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

থানার সামনে কাদের মির্জার অবস্থান ধর্মঘট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে বসুরহাট টু চাপরাশীর সড়কের কোম্পানীগঞ্জ থানার সামনে এই অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করেন তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি), কোম্পানীগঞ্জ থানার ওসি ও ওসি তদন্তের প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জ চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজকে গ্রেফতারের দাবিতে থানার সামনে অবস্থান ধর্মঘট করেছে মেয়র আবদুল কাদের মির্জা ও সরকার দলীয় নেতা কর্মীরা।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কোম্পানীগঞ্জ চরকাঁকড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী ফখরুল ইসলাম সবুজ টেকের বাজারে কাদের মির্জার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। প্রতিবাদ সমাবেশে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সবুজ কাদের মির্জার কঠোর সমালোচনা করেন। তাৎক্ষণিক স্থানীয় নেতা কর্মীরা সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে আটক সবুজকে পুলিশ ছেড়ে দেওয়ার অভিযোগে সরকার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কাদের মির্জা থানার সামনে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছে।

কাদের মির্জার অবস্থান ধর্মঘট থেকে নোয়াখালী জেলা প্রশাসক খুরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর, কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ও ওসি তদন্ত মো. রবিউল হকের প্রত্যাহার ও চরকাঁকড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম সবুজ গ্রেফতার না করা পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, তিনি বিষয়টি জানেন। পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD