শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

শাখা কমিটিগুলোকে গঠনতন্ত্র মানতে আওয়ামী লীগের নির্দেশনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

হুট-হাট বা যখন-তখন আওয়ামী লীগের শাখা (ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, থানা, উপজেলা, জেলা ও মহানগর) কমিটি বিলুপ্তি করা যাবে না। শাখা কমিটি বিলুপ্তি করতে হলে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন নিতে হবে। এমন সাংগঠনিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশনা অনুযায়ী সম্মেলন বা কাউন্সিল ছাড়া সংগঠনের যেকোনো পর্যায়ের কমিটি বাতিলের ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্রের বিধি-বিধান অনুসরণ করতে হবে এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন ব্যতীত সংগঠনের কোনো পর্যায়ের কমিটি বিলুপ্ত বা বাতিল করা যাবে না।

এতে আরও বলা হয়, একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো শাখা কমিটি উক্ত শাখার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কোনো কমিটি বিলুপ্ত বা বাতিল করতে পারবে না। সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কোনো শাখা কমিটি বিলুপ্ত বা বাতিল করার ক্ষমতা কেবলমাত্র ওই সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের। নিয়ম অনুযায়ী সহযোগী সংগঠনগুলো নিজ নিজ গঠনতন্ত্র দ্বারা পরিচালিত হয়। আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীকে সংগঠনের গঠনতন্ত্রের বিধি-বিধান প্রতিপালন করার জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD