বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

এক গাছে ১২ মৌচাক!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২০

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি গাছে মৌমাছিরা বাসা বেঁধেছে। তা-ও আবার এক-দুটি নয়; ওই একটি গাছেই মৌমাছির ১২টি চাক লেগেছে। এতগুলো মৌচাক দেখার জন্য ভিড় করছেন উৎসুক মানুষ।

জানা যায়, মহিপুর ৫০ শয্যার হাসপাতালের অভ্যন্তরের ওই গাছটি এলাকায় মৌগাছ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে ওই গাছেই মৌমাছিরা বাসা বাঁধে। হাসপাতালের চিকিৎসক, নার্স, অফিস স্টাফ, রোগী ও তাদের আত্মীয়স্বজনরা প্রতিদিন আসা-যাওয়া করলেও কেউই ওই মৌমাছি দ্বারা ক্ষতিগ্রস্ত হননি।

সরেজমিন দেখা যায়, হাসপাতালের নারী ও শিশুদের ওয়ার্ড এবং প্রসূতি নারীদের ডেলিভারি কক্ষের সঙ্গেই বিরাট আকারের একটি মৌগাছ। সেই গাছে বছরের পর বছর ধরে মৌমাছিরা বাসা বেঁধে বাস করছে।

হাসপাতালে সেবা নিতে আসা একাধিক রোগী ও নার্স বলেন, রোগীদের কক্ষের জানালা থেকে ৩-৪ হাত দূরেই যদিও মৌমাছিগুলোর ১২টি বাসা। দিনের বেলায় বাহিরের বাতাসের জন্য অনেক সময় জানালা খোলা থাকলেও কখনও মৌচাকের মাছিগুলো রুমের ভেতর আসে না। তবে সন্ধ্যার সময় আলো জ্বালালে কিছু মৌমাছি এলেও এখন পর্যন্ত কাউকেই কামড় (হুল) ফোটায়নি।

হাসপাতালের অফিসসহায়ক আবদুল বারিক বলেন, এখন পর্যন্ত হাসপাতালের পাশে এই গাছে চাক বেঁধে এতগুলো মৌমাছি অবস্থান করলেও এদের দ্বারা কেউ আক্রান্ত হয়নি। কৃষকের ক্ষেতে যখন মৌসুমি ফসল সরিষার ফুল ফোটে তখন মৌমাছির বসবাস একটু কমে যায় বলেও তিনি জানান।

হাসপাতালের প্রধান কর্মকর্তা ডা. শহীদ হোসেন বলেন, চিকিৎসক, নার্স, অফিস স্টাফ ও রোগীর বিপদ ঘটতে পারে, এ কারণে এসব মৌচাক থেকে মধুসংগ্রহ করা হয় না।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD