শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

গ্রীষ্মেই মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ ইতালির গবেষকদের টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা আবিষ্কারের দ্বারপ্রান্তে পৌঁছেছেন বলে দাবি করছেন ইতালির গবেষকরা।

রোমের স্পালানজানি হাসপাতালের সংক্রমণব্যাধী বিভাগের ওই গবেষক দল তাদের আবিষ্কৃত টিকা ইঁদুরের দেহে প্রয়োগের পর প্রথমবারের মতো সফলতা পান। খবর আরব নিউজের।

এটি এক করোনায় আক্রান্ত ইঁদুরের দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে ভাইরাসটি নির্মূলে সফল হয়েছে বলে দাবি করেছেন টিকাটি নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান তাকিসের প্রধান নির্বাহী লুইগি অরিসিচিও।

ইতালির সংবাদ সংস্থা আনসাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই গ্রীষ্মেই এটি মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে।

তাদের দাবি, প্রথমবারের মতো কোনো টিকা ভাইরাসটি নির্মূলে সফল হলো। মানবদেহেও এটি একইভাবে কাজ করবে বলে তাদের বিশ্বাস।

একটি মার্কিন প্রতিষ্ঠানও গবেষক দলটির সঙ্গে আছে বলে জানান তাকিসের প্রধান নির্বাহী। তাদের এ গবেষণাকাজে দেশের ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন প্রত্যাশা করেন তিনি।

তাকিসের প্রধান নির্বাহী বলেন, এটি কোনো প্রতিযোগিতা নয়, আমরা সবাই মিলে মানবজাতির কল্যাণে কাজ করতে চাই।

উল্লেখ্য, গত চার মাস ধরে বিশ্বের শতাধিক গবেষক দল করোনার টিকা আবিষ্কারে নিরলসভাবে কাজ করে যাছেন। এর মধ্যে যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল তাদের আবিষ্কৃত টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD