শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

বিমানের সব নিয়োগ কার্যক্রম স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ধরনের নিয়োগ স্থগিত করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে নিয়োগ প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মানবসম্পদ উপ-বিভাগ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে জানানো হয়েছে, এতদ্বারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের বিভিন্ন পদে চাকরির জনা আবেদনকৃত প্রার্থীদের জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত কর্তৃপক্ষের নির্দেশক্রমে সকল ধরনের নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিয়োগ-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত পরবর্তীতে গৃহীত হলে তা যথাসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ঘরে থাকুন, সুস্থ থাকুন।

প্রসঙ্গত, বিমান বাংলদেশ এয়ারলাইন্সে বর্তমানে চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও), ফ্লাইট স্টুয়ার্ড (কেবিন ক্রু) ও স্টুয়ার্ড পদের নিয়োগ প্রক্রিয়া চলমান ছিল।

দেশে বর্তমানে ১০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১৮২ জন। ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে গত ২৬ মার্চ থেকে দেশের সকল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে (আপাতত বন্ধ থাকবে ৭ মে পর্যন্ত)। পাশাপাশি আর্থিক সংকটের কারণে ১৫ মে পর্যন্ত সকল ধরনের শিডিউল ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD