শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

মাদক মামলা থেকেও ইরফান সেলিমকে অব্যাহতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড (বরখাস্ত) কাউন্সিলর ইরফান সেলিমকে মাদকের মামলা থেকেও অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (০১ মার্চ) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ইরফান সেলিমকে অস্ত্র মামলায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অব্যাহতি দিয়েছেন।

গত বছরের ২৫ অক্টোবর সন্ধ্যার পর ধানমণ্ডির কলাবাগান ক্রসিংয়ের কাছে হাজি সেলিমের গাড়ি থেকে বের হয়ে নৌবাহিনীর কর্মকতা লেফটেন্যান্ট ওয়াসিফ আহম্মেদ খানকে মারধর করেন ইরফান সেলিমসহ তার সহযোগীরা।

ঘটনাস্থলে লোকজন জড়ো হলে গাড়ি ফেলে আসামিরা পালিয়ে যান। পরে পুলিশ এসে গাড়ি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ভোরে ধানমণ্ডি থানায় ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ বাদী হয়ে একটি মামলা করেন।

ওই মামলায় ইরফান সেলিম, তার দেহরক্ষী জাহিদ ও ডেভেলপারস প্রতিষ্ঠানের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিবু ও গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

ওই দিনই পুরান ঢাকার বড় কাটরায় ইরফানের বাবা হাজী সেলিমের বাড়িতে দিনভর অভিযান চালায় র‍্যাব। এ সময় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত মাদক রাখার দায়ে ইরফান সেলিমকে এক বছর কারাদণ্ড দেন। ইরফানের দেহরক্ষী মো. জাহিদকে ওয়াকিটকি বহন করার দায়ে দেন ছয় মাসের সাজা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD