শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা ১৬ মে পর্যন্ত বাড়ছে!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : আগামী ৮ মে থেকে এয়ারলাইন্সগুলোকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিতে বলা হলেও আপাতত ফ্লাইট চলাচলের কোনো সম্ভাবনা নেই। বরং ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হচ্ছে।

বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, দেশের বিমানবন্দরগুলো দিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ৭ মে থেকে বৃদ্ধি করে ১৬ মে পর্যন্ত করা হতে পারে। ইতোমধ্যে এ ধরনের একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

তবে চীনের ফ্লাইট, বিশেষ ফ্লাইট (চার্টার্ড), কার্গো ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স ও ত্রাণ সহায়তার জন্য আগত ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এ নিয়ে পঞ্চম দফা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে যাচ্ছে বেবিচক। বেবিচকের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আজ বিকেলেই এ বিষয়ে একটি আদেশ জারি করবে বেবিচক।

এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, সরকার ইতোমধ্যে সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করেছে। আমরাও সরকারের ছুটির সঙ্গে সমন্বয় রেখে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির পরিকল্পনা করছি। আমরা ১৬ তারিখ পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখার বিষয়ে আলোচনা করেছি। সচিব মহোদয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক।

এরপর আরেকটি আদেশে এই সময়সীমা আরও সাতদিন বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা ১৪ তারিখ পর্যন্ত বহাল রাখা হয়। পরের ধাপে নিষেধাজ্ঞা বাড়িয়ে ৩০ এপ্রিল এবং পর্যায়ক্রমে ৭ মে পর্যন্ত করা হয়েছিল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD