বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সিরাজগঞ্জে-বগুড়া মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম ও ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। নিহত ভ্যানচালক ইসমাইল হোসেন (৪৫) রায়গঞ্জ উপজেলার পুর্ব আটঘরিয়া গ্রামের বাসিন্দা এবং অপরজন সলঙ্গা থানার চড়িয়া রয়হাটি গ্রামের ইমাম পাষান আলী (৫০)। তিনি কালিকাপুর শাহী জামে মসজিদের ইমাম হিসাবে দায়িত্বে ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোরে বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় দ্রুতগামী একটি ট্রাক একটি অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক ইসমাইল হোসেন নিহত হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ছাড়া সোমবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া এলাকায় দ্রুতগামী একটি ট্রাকচাপায় মসজিদের ইমাম পাষান আলী ঘটনাস্থলেই নিহত হন। পরে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD