শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

বিএনপির সমাবেশ আজ রাজশাহীতে, বাস চলাচল বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ মঙ্গলবার। তবে সমাবেশ পণ্ড করতে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। শহরে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, চার দেয়ালের ভেতর বিএনপিকে বিভাগীয় সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘সমাবেশ পণ্ড করতে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। সকাল থেকে হঠাৎ রাজশাহী থেকে দেশের সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগেও সমাবেশের আগমুহূর্তে এ রকম করা হয়েছে। এর কারণ বিভাগীয় সমাবেশে যেন মানুষ না আসতে পারে। এটি বিএনপির বিভাগীয় সমাবেশ নস্যাৎ করার অপচেষ্টা।’

সমাবেশ প্রসঙ্গে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘বিএনপি মধ্য শহরের রাস্তায় সমাবেশ করার অনুমতি চেয়েছিল। কিন্তু এসব এলাকায় সমাবেশ করলে মানুষের চলাচল বাধাগ্রস্ত হবে। তীব্র যানজট দেখা দেবে। এ জন্য মধ্য শহরে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আমরা বলেছি, ইনডোরে সমাবেশ করতে হবে।’

এদিকে বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।

বাস বন্ধের বিষয়ে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে তাঁরা সড়কে বিশৃঙ্খলা ও যানবাহনে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন। এই কারণে তাঁরা গতকাল সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD