শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

মিয়ানমারে বিক্ষোভে গুলি, একদিনে নিহত ৩৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

ডেস্ক রিপোর্ট : মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে একদিনেই পুলিশের গুলিতে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। বুধবার (৩ মার্চ) বেশ কয়েকটি শহরে এ প্রাণহানির ঘটনা ঘটে।

এদিন মিয়ানমারের কয়েকটি শহরে বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নিহতদের মধ্যে দুজন কিশোর রয়েছেন বলেও জানা গেছে। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টাইন শ্রানার বারগেনার বুধবারের ঘটনাকে ‌‘রক্তাক্ত দিন’ হিসেবে উল্লেখ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৩ মার্চ) বেশকিছু এলাকায় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। কোনো সতর্কতা ছাড়াই নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালান। এর মধ্যে মিয়ানমারের কেন্দ্রস্থল মনিয়ায় গুলিতে ৪ জন নিহত হন। এছাড়া আহত হন কমপক্ষে ৩০ জন।

এছাড়া মান্দালি, ইয়াঙ্গুন এবং মিনগিয়ানে অন্যদের প্রাণহানি ঘটে। ইয়াঙ্গুনে একটি বিক্ষোভে গুলিতে ১৯ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।

সূত্র: বিবিসি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD