বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মার্কিন দূতাবাস বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২০

 

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ বুধবার কনসুলার শাখাসহ ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ থাকবে।

তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা ছুটির দিনেও অব্যাহত থাকবে।পরে দূতাবাস ৭ মে থেকে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবাসহ স্বাভাবিক কর্মঘণ্টা পুনরায় শুরু করবে।

মঙ্গলবার দূতাবাস জানায়, বর্ধিত সরকারি ছুটির কারণে গণপরিবহন সীমিত থাকবে এবং এর ফলে এপয়েন্টমেন্টপ্রাপ্ত আমেরিকান নাগরিকরা দূতাবাসে যেতে অসুবিধা বোধ করতে পারেন।

আমেরিকান নাগরিকদের যাদের এপয়েন্টমেন্ট নির্ধারণ করা দরকার তাদের কনসুলার সেকশনে এ নম্বরে (৮৮) (০২) ৫৫৬৬-২০০০ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

কোভিড-১৯ মহামারির কারণে আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড লাইব্রেরি এবং এডুকেশন ইউএসএ এডভাইসিং সেন্টার জনসাধারণের জন্য এখন বন্ধ রয়েছে।

দূতাবাস জানায়, তারা ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে দূতাবাসের সেবা এবং তথ্যসমূহ দিচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব জনগণের কাছে আবার আগের মতো সেবা দেয়া হবে, তবে এ মুহূর্তে নির্দিষ্ট করে তারিখ বলা যাচ্ছে না।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD