শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

বরগুনায় ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১

বরগুনা প্রতিনিধি : বরগুনায় ৩১ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বরগুনা শহরের লাকুরতলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বরগুনা থানার ফুলঝুরি ইউনিয়ন ফ্যারাচোরা গ্রামের বাসিন্দা মৃত আদম আলী হাওলাদারের ছেলে মো. রিপন হাং (৪৮) এবং তার স্ত্রী পারভীন আক্তার (৩৫)।

পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আ. রব মিয়ার ভাড়াটিয়ার বাসায় তল্লাশি চালায় পুলিশ। এসময় ওই বাসার একটি কক্ষ থেকে ৩১ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভাড়াটিয়া রিপন ও তার স্ত্রী পারভীন আক্তারকে আটক করে পুলিশ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। সেই সাথে মাদক নিয়ন্ত্রণে বরগুনা জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD