মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতসকালে নাটোরের সড়কে ঝরল ১০ প্রাণ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে: পেজেশকিয়ান আট মাসে তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ, পদ হারালেন এক এমপি, কোনো অভিযোগ উঠলে ছাড় নয় জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ইরানে হামলা হলে ইসরায়েলকে ‘বিরানভূমি’ করার হুমকি আইআরজিসির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডকে তথ্য আদান-প্রদানে ঘাটতি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিএমপির ৯ সহকারী কমিশনারকে বদলি

ঘরের আগুনে ঘুমন্ত ৩ তিন ভাই বোন পুড়ে অঙ্গার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১ টায় চকরিয়ার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবানঘাটা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. জিহাদ (১১), তার দুই বোন ফৌজিয়া জন্নাত মিম (৯) ও আফিয়া জন্নাত মিতু (৭)।

স্থানীয়রা জানান, রাত সোয়া ১১টার দিকে জাগের হোসেন মিস্ত্রীর মাটি ও টিনের ছাউনির বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় তিন শিশু ঘরের ভিতরে ঘুমিয়ে ছিল। আগুনে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পর এলাকাবাসী অনেক চেষ্টা করেও তিন শিশুকে রক্ষা করতে পারেনি। তারা ঘরের ভিতরে পুড়ে মারা যায়।

এ ঘটনার বিষয়ে হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় দমকল বাহিনী সেখানে পৌঁছতে পারেনি। ঘটনার পর চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD