মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতসকালে নাটোরের সড়কে ঝরল ১০ প্রাণ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে: পেজেশকিয়ান আট মাসে তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ, পদ হারালেন এক এমপি, কোনো অভিযোগ উঠলে ছাড় নয় জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ইরানে হামলা হলে ইসরায়েলকে ‘বিরানভূমি’ করার হুমকি আইআরজিসির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডকে তথ্য আদান-প্রদানে ঘাটতি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিএমপির ৯ সহকারী কমিশনারকে বদলি

উন্নয়নে বিএনপির নাম ভূলে যাচ্ছে জনগণ : এমপি জ্যাকব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে বিএনপির নাম ভূলে গেছে বাংলাদেশের জনগণ। বিএনপিকে এখন আর জনগণ চায়না। বিএনপি ফেইসবুকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। চরফ্যাশনে নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছি তার তিনগুনের বেশি বাস্তবায়ন করেছি। আজ সোমবার (১৫মার্চ) উপজেলার দক্ষিণ আইচায় ৪ কোটি টাকা ব্যয়ে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনেনের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে তিনি এসব কথা বলেন।

এমপি জ্যাকব আরও বলেন, স্বাধীনতার ৫০ বছরে চরফ্যাশন ও মনপুরার মাটিতে এমন উন্নয়ন হয়নি যা আওয়ামী লীগ সরকারের মাত্র ১২বছরে করা হয়েছে। যার ফলে দল মত নির্বিশেষে আওয়ামী লীগের পতাকার তলে এসে জনগন বিএনপির নাম মূছে ফেলছে। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতির কিঞ্চিত পরিমাণ উন্নয়ন না করেই লুটপাট করে নিজেরাই প্রতিষ্ঠিত হয়ে বিদেশে অর্থ প্রাচার করেছেন। বিশৃংখলা,হামলা-মামলা দেশে অস্তিশীল পরিবেশ থেকে মানুষ মুক্তি পেতে আওয়ামী লীগ সরকারকে ভোট দেয়।

এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আকন্দ, পৌর মেয়র এস এম মোরশেদ, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান স্বপন, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, চরমানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চরমানিকা ইউনিয়নের শত শত নেতাকর্মীরা চরমানিকা ইউনিয়ন অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ভিওি প্রস্তর উদ্বোধন স্হলে যোগদেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD