রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

‘মার্শাল ল’ থেকে জন্ম নেওয়া বিএনপি গণতন্ত্রের সবক দিচ্ছে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

‘গত ৫০ বছরের ইতিহাস পর্যালোচনা করলে আওয়ামী লীগ ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে’— বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মার্শাল ল’ থেকে জন্ম নেওয়া বিএনপি এখন গণতন্ত্রের সবক দিচ্ছে।

তিনি বলেন, জাতির পিতাকে সপরিবারে হত্যা, ২১ আগস্টের রক্তাক্ত হত্যাকাণ্ডে বিএনপিই ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের ধারক-বাহক।

ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে এখনও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত করছে বিএনপি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যে ইতিহাস বিকৃতি শুরু করছিল তারা, তা এখনও বজায় রেখেছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চান সেতুমন্ত্রী। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে সবাইকে ডিএমপি পুলিশের নির্দেশনা প্রতিপালনেরও আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মহেন্দ্রক্ষণে নগরবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগ নেতাকর্মীদের দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং সরকারি কর্মসূচিতে সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাশাপাশি সহযোগী সংগঠনসমূহ সরকারি ও দলের মূল কর্মসূচির সঙ্গে সমন্বয় করে নিজ নিজ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD