রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রস্তুতি হিসেবে হজযাত্রীদের করোনার টিকা নেওয়ার আহ্বান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিদেশিরা ২০২০ সালের পবিত্র হজে অংশ নিতে পারেননি। করোনা সংক্রমণের কারণে গত বছর মাত্র কয়েক হাজার মানুষ হজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। সম্প্রতি সৌদি সরকার ২০২১ সালে হজ পালনকারীদের জন্য করোনার টিকা বাধ্যতামূলক ঘোষণার পর আগাম প্রস্তুতি হিসেবে বাংলাদেশি হজযাত্রীদের করোনার টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে হজ গমনের আগাম প্রস্তুতি হিসেবে সরকারি ও বেসরকারি সিস্টেমে নিবন্ধিত ১৮ বছরের ঊর্ধ্বে ও ৪০ বছরের নিম্নে ৪ হাজার ৮৩৩ জন এবং ৪০ বছরের ঊর্ধ্বে ৫৫ হাজার ৮৭৩ জন মোট ৬০ হাজার ৭০৬ জন নিবন্ধত হজযাত্রীকে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করতে হবে। টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয় পত্র নম্বর, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, লিঙ্গ, মোবাইল নম্বর, হজ এজেন্সির লাইসেন্স নম্বর ও হজ এজেন্সির নাম ইত্যাদি তথ্য উল্লেখ থাকবে।

স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে মার্চ মাসের মধ্যে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ এবং মে মাসের মধ্যে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, হজে গমন করতে হলে কোভিড-১৯ এর টিকা গ্রহণ বাধ্যতামূলক মর্মে রাজকীয় সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গেজেট প্রকাশিত হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী তওফিক বিন ফাওজান বিন মোহাম্মদ আল রাবিয়াহ জানিয়েছেন, ‘এবারের হজে অংশ নিতে অবশ্যই করোনাভাইরাসের টিকা নেওয়ার প্রমাণ থাকতে হবে।’

চাঁদ দেখা সাপেক্ষে এবার জুলাই মাসের ২০ তারিখে হজ অনুষ্ঠিত হবে। প্রতিবছর বাংলাদেশ থেকে এক লাখের বেশি মানুষ হজে অংশ নিয়ে থাকেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD