মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতসকালে নাটোরের সড়কে ঝরল ১০ প্রাণ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে: পেজেশকিয়ান আট মাসে তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ, পদ হারালেন এক এমপি, কোনো অভিযোগ উঠলে ছাড় নয় জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ইরানে হামলা হলে ইসরায়েলকে ‘বিরানভূমি’ করার হুমকি আইআরজিসির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডকে তথ্য আদান-প্রদানে ঘাটতি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিএমপির ৯ সহকারী কমিশনারকে বদলি

চরফ্যাশনে বঙ্গবন্ধু’র জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১

ভোলার চরফ্যাশনে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে৷

বুধবার ১৭ মার্চ দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, ছাত্র-ছাত্রীদের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো উল্লেখ যোগ্য৷

অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷ বিশেষ অতিথি হিসেবে চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন৷ অন্যান্যদের মধ্যে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জ্যাকব বলেন,
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর মমতা ছিল অপরিসীম। তাই তাঁর জন্মদিনকে শিশুদের জন্য উৎসর্গ করে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়েছে৷ এই দিনে আমি জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত এবং আগামী দিনের কর্ণধার শিশু-কিশোরদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব ও ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। যার ফলে আমরা পেয়েছি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD