শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

ঘরের ভেতর থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

হবিগঞ্জ প্রতিনিধি : ঘরের ভেতর থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোরে হবিগঞ্জের বাহুবল উপজেলার দ্বিগম্বরবাজার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাসের স্ত্রী অঞ্জলী (৩৫) ও তার মেয়ে পূজা (৮)। এ ঘটনায় আহত আমির আলীকে বাহুবল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাস কাঁচামালের ব্যবসা করেন। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দ্বিগম্বরবাজারে তিন তলা একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বুধবার রাতে ব্যবসার কাজে সুনামগঞ্জে অবস্থান করছিলেন সন্দ্বীপ দাস। বৃহস্পতিবার ভোরে তিনি বাসায় এসে দেখেন তার স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে পুলিশ। হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD