মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতসকালে নাটোরের সড়কে ঝরল ১০ প্রাণ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে: পেজেশকিয়ান আট মাসে তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ, পদ হারালেন এক এমপি, কোনো অভিযোগ উঠলে ছাড় নয় জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ইরানে হামলা হলে ইসরায়েলকে ‘বিরানভূমি’ করার হুমকি আইআরজিসির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডকে তথ্য আদান-প্রদানে ঘাটতি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিএমপির ৯ সহকারী কমিশনারকে বদলি

সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের হাইলাগাটি ব্রিজ এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বৃহস্পতিবার রাত সোয়া ২ টার দিকে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর-শক্তিপুর মহল্লার আমজাদ হোসেনের ছেলে অটোরিকশা চালক আশিক (২৫), আজগার আলীর ছেলে সাকিব (২২) ও আজাদের ছেলে রাশেদুল ইসলাম (৩০)।

এ বিষয়ে শাহজাদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম বলেন, সোয়া রাত ২টার দিকে অটোরিকশাটি দিলরুবাবাসস্ট্যান্ড এলাকার আব্দুল হামিদ সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে বিসিক বাসস্ট্যান্ড এলাকার দিকে যাচ্ছিলেন। অপরদিকে একটি ট্রাক বিসিক বাসস্ট্যান্ডের দিকে থেকে বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। চালকসহ ৩ জন ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে হাটিকুমরুল হাইওয়ে থানার রেকার এসে ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়। নিহত তিনজন সিএনজি অটোরিকশার চালক ও আরোহী। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD