শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

যারা তাণ্ডব চালিয়েছে সবাই বিএনপির পৃষ্ঠপোষক: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা পণ্ড করতে গতকাল শুক্রবার (২৬ মার্চ) দেশের বিভিন্ন জেলায় ঢাকা-চট্টগ্রাম-ব্রাহ্মণবাড়িয়ায় যারা তাণ্ডবলীলা চালিয়েছে তারা সবাই বিএনপির পৃষ্ঠপোষক।

আজ শনিবার (২৭ মার্চ) সকালে নিজ সরকারি বাসভবনে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে।’

তিনি বলেন, বায়তুল মোকাররমের ভেতরে সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালিয়েছে সেগুলোর জবাব দেবে জনগণ।

অন্য এক প্রসঙ্গে কাদের বলেন, ক্ষমতার পরিবর্তন কেবলমাত্র নির্বাচনই। তাই বিএনপিকে অপেক্ষা করতে হবে আগামী নির্বাচন পর্যন্ত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা মুখে স্বাধীনতার কথা বললেও স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতা অব্যাহত রেখেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD