মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতসকালে নাটোরের সড়কে ঝরল ১০ প্রাণ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে: পেজেশকিয়ান আট মাসে তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ, পদ হারালেন এক এমপি, কোনো অভিযোগ উঠলে ছাড় নয় জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ইরানে হামলা হলে ইসরায়েলকে ‘বিরানভূমি’ করার হুমকি আইআরজিসির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডকে তথ্য আদান-প্রদানে ঘাটতি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিএমপির ৯ সহকারী কমিশনারকে বদলি

সন্ধ্যা ৬টার পর ওষুধ-কাঁচাবাজার ছাড়া সব বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর শপিংমল, রেস্টুরেন্টসহ সব দোকানপাট বন্ধ থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসন। তবে নিত্যপণ্যের বাজার ও ফার্মেসি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

শুক্রবার (২ এপ্রিল) জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান।

জেলা প্রশাসক বলেন, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের সব খাবার হোটেল, রেস্টুরেন্ট, শপিং সেন্টার, বিপণিকেন্দ্র বন্ধ রাখতে হবে। শুধু ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে।

নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।

করোনা সংক্রমণের পর চট্টগ্রামে শুক্রবার একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। জেলার বিভিন্ন ল্যাবরেটরিতে দুই হাজার ৫৩৫ নমুনা পরীক্ষায় করে ৫১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD