সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

বিএনপির হুইপ হচ্ছেন রুমিন ফারহানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলীয় হুইপ হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি। শনিবার (৩ এপ্রিল) সংসদ অধিবেশন শুরুর আগে স্পিকারের কাছে এই আবেদন করে দলটি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় হুইপ হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

এ সময় বিএনপির সংসদ সদস্য হারুন-অর রশিদ, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। একাদশ সংসদে আনুপাতিক হারে বিএনপি একটি মাত্র সংরক্ষিত আসন পেয়েছে। সেই আসনে বিএনপি রুমিনকে মনোনয়ন দিয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD