ভোলা চরফ্যাশন উপজেলার সদর রোডে বাজারে আগত লোকদের মাঝে মাস্ক বিতরন করেছেন বেসরকারী সেচ্চাসেবী সংগঠন টিম চিলেকোঠা। রোববার সংগঠনের সভাপতি নাদিম হোসেন খানের নেতৃত্বে চিলেকোঠার টিম মাস্ক বিতরন করেন। রিক্সা চালক, ফুটপাতের বিভিন্ন ফল ব্যবসায়ী, পথচারী ও শিশু কিশোরদের এই মাস্ক বিতরন করা হয়।
এসময় চিলেকোঠার উপদেষ্টা মঞ্জুরুল আলম সায়েম বলেন, সকল দুর্যোগ প্রতিরোধে আল্লাহর উপর ভরসা রাখুন, সরকারী নির্দেশনা মেনে চলতে জনগনকে অনুরোধ জানান। চরফ্যাশন উপজেলাবাসীকে সচেতন হতে হবে। এর পুর্বে চরফ্যাশন প্রেসক্লাব সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে এ মাস্ক বিতরন কার্যক্রম শুরু করেন চিলেকোঠা।
লাইটনিউজ/এসআই