সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

গাড়ি না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি : রাস্তায় গাড়ি না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেছেন কর্মস্থলগামী সাধারণ মানুষ। এসময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

সোমবার (৫ এপ্রিল) সকাল ৯টার দিকে তারা সেখানে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

অবরোধকারীরা বলেন, সড়কে সব ধরনের যানবাহনই চলাচল করছে। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব বাহন, ব্যক্তিগত গাড়ি ও ট্রাক চলছে। সরকারের নির্দেশনার কারণে প্রায় সকল কারখানা খোলা রয়েছে। তবে শ্রমিক-কর্মচারীদের যাতায়াতের জন্য গাড়ির তেমন কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় কর্মস্থল খোলা থাকলেও তারা পরিবহন সংকটে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সোমবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে আগামী ৭ দিনের জন্য লকডাউন শুরু হয়েছে। এ দফায় আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত থাকবে এই লকডাউন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD