শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

আ. লীগের নিজস্ব ইতিহাস তৈরির কারখানা নেই: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

‘আওয়ামী লীগ নিজস্ব ইতিহাস তৈরি করছে’— বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, আওয়ামী লীগের নিজস্ব ইতিহাস তৈরির কোনো কারখানা নেই। আওয়ামী লীগ ইতিহাসের মীমাংসিত সত্যের প্রতি শ্রদ্ধাশীল এবং এর চর্চা অনুসরণ করে।

রোববার দুপুরে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ইতিহাস বিকৃতির কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার পূর্বাপর ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল। তারা মুক্তিযুদ্ধের মহানায়ককে বাদ দিয়ে রচনা করতে চেয়েছিল খণ্ডিত ও বিকৃত ইতিহাস।

তিনি আরও বলেন, হাতের তালু দিয়ে যেমনি সূর্যকে ঢাকা যায় না, তেমনি স্বাধীনতার ইতিহাসও আজ স্বমহিমায় সমুজ্জ্বল। যারা ইতিহাসের পায়ে শিকল পরিয়েছিল, আজ তাদের স্বরূপ উন্মোচিত হচ্ছে। তাই তো তারা বেপরোয়া হয়ে উঠেছে, শুরু করেছে পুরনো খেলা এবং চর্চা করছে অগণতান্ত্রিক পথ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD