শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকাল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিতে করেছেন।

রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোভিড ‘পজিটিভের’ রিপোর্ট প্রকাশ করে। তবে তার আক্রান্ত হওয়ার বিষয়ে তার পরিবার কিছুই জানে না।

এমনকি তার করোনা আক্রান্ত হওয়ার তথ্য মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের ভাগনে ও ব্যক্তিগত চিকিৎসক মামুন। এ সব নিয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল কথা বলবেন বলে জানা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD