শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

টাকা তুলতে প্রচণ্ড ভিড় ব্যাংকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : করোনার বিস্তার রোধে চলছে সরকারি বিধি-নিষেধ। এ সময় ব্যাংক খোলা থাকলেও লেনদেনের সময় কমিয়ে মাত্র তিন ঘণ্টা করা হয়েছে। এর মধ্যেই ১৪ এপ্রিল থেকে সাত দিনের কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। এতে অনেকের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। ফলে মানুষজন টাকা তোলাসহ প্রয়োজনীয় লেনদেন সেরে রাখছে। সবাই ছুটছে ব্যাংকে। এতে কয়েক দিন ধরেই ব্যাংকপাড়ায় গ্রাহকদের বাড়তি ভিড় লক্ষ করা যাচ্ছে। কেউ টাকা তুলতে গেছেন, কেউ গেছেন এফডিআরের সুদ তুলতে, আবার কেউ গেছেন সঞ্চয়পত্র ভাঙানো ও মুনাফার টাকা তুলতে। ব্যবসার চালান জমা দিতেও ভিড় করেন কেউ কেউ।

তবে কঠোর লকডাউনের খবরে গত দুই দিন এই ভিড় বেশি লক্ষ করা গেছে। প্রখর রোদ ও গরম উপেক্ষা করেই গ্রাহকরা প্রয়োজনীয় লেনদেন করতে আসেন ব্যাংকে। অতিরিক্ত ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি মেনে গ্রাহকদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে দায়িত্বশীল কর্মকর্তাদের। ব্যাংক কর্মকর্তারা বলছেন, মানুষজন মনে করছে সামনে আর ব্যাংক খোলা থাকবে না। এ কারণে সবাই টাকা-পয়সা তুলে হাতে রাখছে। এমন ভিড় ঈদের আগের কার্যদিবসগুলোতে দেখা যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD