বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

লাশবাহী অ্যাম্বুলেন্স চলাচলের ফেরিতে উপচেপড়া ভিড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১

ডেস্ক রিপোর্ট : শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে শিমুলিয়া ঘাটের ভাঙা চৌরাস্তায় রোগী বহনকারী অসংখ্য অ্যাম্বুলেন্স দীর্ঘ প্রায় ৯ ঘণ্টা ধরে আটকে রয়েছে। ফেরিতে যাত্রীদের উপচেপড়া ভিড়ের কারণে জরুরি সেবা অ্যাম্বুলেন্স পারাপার প্রায় বন্ধের উপক্রম হয়ে পড়েছে।

রোববার (০৯ মে) শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে শিমুলিয়া ঘাটে যাত্রীদের ঘরমুখী মানুষের চাপে অ্যাম্বুলেন্স ফেরিতে পারাপার হতে না পারায় রোগী ও রোগীর স্বজনরা ভোগান্তিতে পড়েছেন।

মানুষের উপচেপড়া ভিড়ে একটি ফেরি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে ভিড়তেই শতশত যাত্রী সেই ফেরিতে উঠে যায়। একপর্যায়ে বাধ্য হয়েই নিষেধাজ্ঞা সত্ত্বেও যাত্রী বোঝাই ফেরিটি বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা হয়।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএ’র নৌ ট্রাফিক ব্যবস্থাপক সাহাদাৎ হোসেন জানান, কর্মস্থল ত্যাগ করার বিষয়ে সরকারিভাবে বারণ থাকলেও ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের সকাল থেকেই শিমুলিয়া ঘাটে আসতে শুরু করে।

বাংলাবাজার থেকে কুঞ্জলতা নামের ফেরিটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে শিমুলিয়া ঘাটে এলে যাত্রীরা ফেরিটিতে উঠে পড়ে। এক পর্যায়ে ফেরির ক্ষতিসাধনে উদ্ধত হলে বাধ্য হয়ে ফেরিটি শুধু যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাট ছেড়ে যায়।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ফেরি চলাচল বন্ধ থাকলেও, শুধুমাত্র রোগীবহনকারী অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি চলাচলের ফেরি সচল রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD