বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সাংবাদিকের সঙ্গে সরকার দূরত্ব সৃষ্টি করতে চায় না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আনিসুল হক। তিনি বলেছেন, নিশ্চয়ই ন্যায় বিচার পাবেন। আর সাংবাদিক ও সরকারের মধ্যে দূরত্ব সৃষ্টি হোক এটি সরকার কখনই চান না। যদি কোন সন্দেহ থাকে সেটা দূর করার জন্য সরকার কাজ করবে।

মঙ্গলবার (১৮ মে) রাতে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরফ নেতৃবৃন্দ ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক ইলিয়াস খান আইনমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। এসময় পাশে ছিলেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, অর্থ সম্পাদক মাসুদুল হক প্রমুখ।

আইনমন্ত্রী বলেন, এরকম একটি ঘটনায় সরকার এবং সাংবাদিকদের সাথে দূরত্ব সৃষ্টি হোক এরকম কোন কাজ সরকার নিশ্চয়ই চায় না। যদি কোন সন্দেহ থাকে সেটা দূর করার জন্য সরকার কাজ করব।

সাংবাদিক নেতৃবৃন্দ যে তদন্তের কথা বলেছেন সে প্রসঙ্গে তিনি বলেন, ওনারা যে তদন্তের কথা বলেছেন নিশ্চয়ই আলাপ-আলোচনা করে দেখা হবে। তাছাড়া আগামী পরশুদিন বোধহয় জামিনের শুনানি। জামিনের শুনানি নিশ্চয়ই আদালত দেখবেন, আদালত সবকিছু বিবেচনা করবেন। আমিও প্রসিকিউশনকে মামলাটা খতিয়ে দেখার জন্য বলব। ন্যায় বিচার পাবে কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ন্যায় বিচার, নিশ্চয়ই ন্যায় বিচার পাবেন।

প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনের সময় তাকে হ্যারেজ করা হয়েছে, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তল্লাশির নামে নির্যাতন করা হয়েছে। এই ঘটনার জন্য যারা দায়ী, যে কর্মকর্তারা নির্যাতন করেছে তাদের সুষ্ঠু তদন্ত করতে হবে। সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নয়, এটা বাহিরের অন্য কোন মন্ত্রণালয় দিয়ে আমরা আইনমন্ত্রীকে বলেছি সম্ভব হলে তার মন্ত্রণালয়ের লোকজন দিয়ে এটার সুষ্ঠু তদন্ত করে এর বিচার করতে হবে।

তিনি বলেন, সাংবাদিকরা দেশের জন্য কাজ করে, সাংবাদিকরা গণতন্ত্রের জন্য কাজ করে, সাংবাদিকরা মানুষের জন্য কাজ করে। তিনি (রোজিনা) কিন্তু ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে যাননি। একজন সাংবাদিকের যখন হামলা হয় তখন সমস্ত সাংবাদিকের গায়ে সেটা লাগে। আমার সহকর্মীর এই অবস্থা কালকে আমারও এই অবস্থা হতে পারে। এর আগে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, তথ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেছি।

আইনমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন। তার সাংবাদিকদের প্রতি একটি সহানুভূতিশীল মন আছে, তার প্রতি আমাদের ভরসা আছে। আমরা বলেছি রোজিনা যেখানে কারাগারে আছে সেখানে যে কয়দিন থাকবে, সেখানে সে ভালোভাবেই থাকবে তাকে কোনরকম নির্যাতন যেন করা না হয় সেটা আমরা বলেছি।

পাশাপাশি আমরা দাবি করেছি মামলাটা প্রত্যাহার করে তাকে মুক্তি দেওয়া হোক। আমরা চাই না গণমাধ্যমের সঙ্গে সরকারের মুখোমুখি কোন অবস্থান তৈরি না হোক। আমরা এ দেশকে ভালোবাসি, সাংবাদিকরা দেশের জন্য কাজ করে, দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD