শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার আলহামদুলিল্লাহ, বাজেট উপস্থাপনের পর জিনিসপত্রের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা পার্লামেন্ট থেকে সচিবালয় সব জায়গায় ‘হুতুমপেঁচা’: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে ২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে চিকিৎসাব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভারতে মু’সলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হ’ত্যা, বা’ধ্য করা হতো ‘জয় শ্রীরাম’ বলতে আ. লীগের ছিল বঙ্গবন্ধু, এ সরকারের কার্ডবন্ধু: রাশেদ প্রধান

কোলের শিশু নিয়েও মার্কেটে, ভিড় সামলাতে না পেরে বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০

মুন্সীগঞ্জ প্রতিনিধি : ভিড় সামলাতে না পেরে মুন্সীগঞ্জে বুধবার থেকে মার্কেট আবার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তাই জরুরি খাদ্য সমাগ্রী এবং ওষুধ ব্যতিত অন্যান্য সব মার্কেট বন্ধ থাকবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় জানান, স্বাস্থ্য বিধি মেনে ১০ মে থেকে মার্কেটগুলো খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু মার্কেট খোলার পর স্বাস্থ্য বিধি না মেনে এবং নিরাপদ দূরত্ব নিশ্চিত না করেই কেনা-বেচা চলছিল। মার্কেট খোলা রাখার জন্য যে সব নির্দেশনা দেয়া হয়েছিল, তা মানা যাচ্ছে না বলে ব্যবসায়ী নেতৃবৃন্দও জেলা প্রশাসনকে অবহিত করেছেন। এতে করোনাভাইরাসের মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে। তাই জনস্বার্থে মার্কেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিটি দোকানে ক্রেতাদের সিংহভাগই নারী। কোলের শিশুও নিয়ে এসেছেন তারা। সামাজিক দূরত্ব বজায় রাখছিলেন না অনেকে।

মুন্সীগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান বলেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ সবাই একমত। এভাবে মার্কেট খোলা রাখা যায় না। তাই সকলে মিলে সম্মিলিতভাবে সব মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সব মার্কেট বন্ধ থাকবে। আমাদের এই সিদ্ধান্ত জেলা প্রশাসনেকেও অবহিত করেছি।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, ব্যবসায়ী নেতৃবৃন্দের ইচ্ছানুযায়ী জনস্বার্থে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সার্বিক বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগের মতই জরুরি খাদ্য সমাগ্রীর দোকান দুপুর ২টা পর্যন্ত এবং ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে।

বিষয়টি মুন্সীগঞ্জ ও মিরকাদিম পৌর মেয়রসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা শহর, মিরকাদিম পৌরসভা ও সিপাহিপাড়া ছাড়াও উপজেলা পর্যায়ে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD