বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’ দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের ১৬ বছর পর সেই ‘জ্বালাময়ী সত্য’ নিয়ে মুখ খুললেন প্রভা

ভারত থেকে ফিরেছেন ৩ হাজার বাংলাদেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউনে আটকে পড়া তিন হাজারেরও বেশি বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। বাংলাদেশ ও ভারত সরকারের সহযোগিতায় বিমান ও সড়ক পথে দেশে ফেরেন তারা।

এদিকে আগামী ১৪ মে’র পরে বাংলাদেশিদের ফেরানোর জন্য ভারত থেকে আপাতত আর বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে না।

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে মঙ্গলবার (১২ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভারতে আটকে পড়া তিন হাজারেরও বেশি বাংলাদেশি বিমান ও সড়ক পথে দেশে ফিরেছেন। বাংলাদেশ ও ভারত উভয় সরকার আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সহযোগিতা করছেন। ভারত থেকে আটকে পড়া বাংলাদেশিদের ফেরা অব্যাহত রয়েছে। তৃতীয় দফায় বেশ কয়েকটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন বাংলাদেশিরা।’

‘তৃতীয় দফার ফ্লাইট শেষ হবে ১৪ মে। এ দফায় বিমান পথে বাংলাদেশিরা ফেরার পর ভারত থেকে আপাতত আর বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে না। তবে যাত্রীপ্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে বিশেষ ফ্লাইট পরিচালনার বিষয়টি বিবেচনা করা হবে,’- বলা হয় বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, ‘যেসব বাংলাদেশি ভারতীয় ট্রেনের মাধ্যমে সীমান্তে যেতে চান তাদের জানানো যাচ্ছে যে, ভারতীয় রেল কর্তৃপক্ষ সীমিত আকারে ট্রেন পরিচালনার উদ্যোগ নিয়েছে। এসব বিশেষ ট্রেনে ভ্রমণের জন্য রেল কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করছে হাইকমিশন।’

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD