বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’ দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

রাব্বানীর ত্রাণ বিতরণে ছাত্রলীগের হামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২০

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানীর ত্রাণে হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের অপর গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে রাব্বানীর গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায় ত্রাণ বিতরণকালে এ ঘটনা ঘটে। পরে প্রতিরোধের মুখে হামলাকারীরা ফিরে যায়।

রাব্বানীর সফরসঙ্গী ও চাচাতো ভাই আবু সাইদ জানান, মঙ্গলবার বিকালে উপজেলার থানার মোড়ে কর্মহীন মানুষের মধ্যে উপহার বিতরণ করা হচ্ছিল। এ সময় রাজৈর উপজেলা ছাত্রলীগের বিরোধী গ্রুপের রিমনসহ ১০-১৫ জন যুবক হামলা করে উপহার সামগ্রী ছিঁনিয়ে নেয়ার চেষ্টা করে।

বিরোধী গ্রুপের রাজৈর উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসিবুল হাসান পিয়াল জানান, ত্রাণ বিতরণকালে সামাজিক দূরুত্ব বজায় না রেখে ত্রাণ বিতরণ করায় আমার ছেলেরা বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়।

ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেন, ১২০০ প্যাকেট উপহারসামগ্রী বিতরণের একপর্যায়ে ৩০-৪০ প্যাকেট উপহারসামগ্রী থানার মোড়ে আমার চাচাতো ভাই আবু সাইদের নিকট রেখে আমি রাজৈর গুচ্ছগ্রামে যাই। এ সুযোগে পূর্ব পরিকল্পিতভাবে বিপক্ষ ছাত্রলীগের কিছু উচ্ছৃংখল যুবক হামলা করে ওই উপহারসামগ্রী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তবে ওসি খোন্দকার শওকত জাহান বলেন, বিষয়টি আমার জানা নেই।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD