শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

একাই ভারতে নারী পা’চার করেন ১০০০ এরও বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : ভারতে পাচার হওয়া এক কিশোরী ৩ মাসের নির্যাতন ও বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে হাতিরঝিল থানায় মামলা করেছেন। এই পাচারচক্রে জড়িত ৩ আসামিকে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের একজন ১ হাজারেরও বেশি নারীকে বিদেশে পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

বুধবার (২ জুন) ভোরে আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি’র তেজগাঁও বিভাগের হাতিরঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজ আল ফারুক।

তিনি জানান, আজ সকাল ৯টা ৫০ মিনিটের দিকে সংবাদ সম্মেলন করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD