শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে: ট্রাম্প এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও একে পার্টির প্রতিনিধির সাক্ষাৎ দিন- রাত লাইন ধরেও তেল মেলে না! সৌদি আরব পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট হরমুজ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে মাঠে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয় : ইরান

দেশে মোট আক্রান্ত ১৭৮২২, মৃত্যু ২৬৯ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১৬২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এটাই একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। সর্বশেষ আক্রান্তদের নিয়ে সারা দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৭৮২২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে নতুন করে ১৯ জন মারা গেছেন। একদিনে এটাই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারা দেশে মারা গেছেন সংখ্যা দাঁড়ালো ২৬৯ জনে।

বুধবার মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১৬২ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৮২২ জনে।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ৯০০টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২১৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, এখন মোট ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ ব্যক্তির মধ্যে ১২ জন পুরুষ এবং ৭ জন নারী। ১৩ জন ঢাকার বাকিরা ঢাকার বাইরের বলে জানান ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, বয়সের হিসেবে মৃতদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন এবং ৭০ বছরের উপরে ৫ জন রয়েছে।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৫০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৩ হাজার ৪৩৫ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD