বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

রাজধানীতে বেপরোয়া কিশোর গ্যাং, ‘আকাশ’ এবং ‘সামী গ্রুপের’ ১৮ সদস্য গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর লালবাগ, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-২।

গ্রেপ্তারকৃতরা হলেন-আকাশ (২৭), ফয়সাল মাহমুদ (২৬), ইমরান (১৯), মিরাজুল করিম (২৩), মামুনুর রশিদ চৌধুরী ওরফে জনি (৩০), ফারহান আহমেদ (২৩), আল আমিন (২৬), মাসুদ রানা ওরফে রাজ (২৪), নাহিদ (১৮), শান্ত (১৮), রাব্বি আল মামুন (২৩), ফেরদৌস (১৮) এবং বাকি ছয়জন অপ্রাপ্ত বয়স্ক।

কিশোর গ্যাংয়ের সদস্যরা ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। তাদের কাছ থেকে ১০টি ছুরি, ৩টি ড্যাগার, ২টি ক্ষুর, ২টি এন্টিকাটার বেøড, ২টি তালা ভাঙ্গার যন্ত্র, ২টি গ্রীল কাটার যন্ত্র ও ৮টি মোবাইলসহ জব্দ করা হয়।

র‌্যাব-২ এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাং ‘আকাশ গ্রুপ’ এবং ‘সামী গ্রুপের’ সদস্য। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। টিকটক, লাইকিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ার/তৈরির কথা স্বীকার করে। এমনকি এলাকায় প্রভাব বিস্তারে, নিজেদের গ্রæপের আধিপত্য বজায় রাখতে অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও জড়ায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD