শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়লো, একদিনে প্রাণহানি ৪৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
1

করোনাভাইরাসে দেশে মারা গেছেন আরও ৪৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়লো ১৩ হাজার ১১৮ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ২৬ হাজার ৯২২ জন।

রোববার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ১৮ হাজার ৭৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৯৯ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৬৩৭। ওই সময় করোনায় মৃত্যু হয় ৩৯ জনের। রোগী শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১২ শতাংশ।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD