বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে চার কোটি টাকা উধাও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভোল্ট থেকে চার কোটি টাকা উধাও হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ওই শাখারই ক্যাশ ইনচার্জসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- ঢাকা ব্যাংকের ক্যাশ ইনচার্জ সিনিয়র অফিসার রিফাতুল হক ও ম্যানেজার অপারেশন ইমরান আহমেদ। শুক্রবার (১৮ জুন) সকালে বংশাল থানার ডিউটি অফিসার মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসুম বিল্লাহ বলেন, দুজনকে গ্রেপ্তারের পর আজকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া বলেন, এ বিষয়ে একটি মামলা হবে। পরে মামলাটি দুদকে চলে যাবে এবং আসামিদেরও আমরা দুদকে হস্তান্তর করে দেব। বিষয়টি দুদক তদন্ত করে দেখবে।

বৃহস্পতিবার রাতে টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পেরে রাতেই ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD