শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

ঢাকায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০

রাজধানীর বনানী টিঅ্যান্ডটি বটতলা এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জলিল (৪৫) নিহত হয়েছেন। বৃস্পতিবার (১৪ মে) দিনগত রাত ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, বনানী টিঅ্যান্ডটি বটতলা এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে গেলে তারা র‌্যাবচবকে লক্ষ্য করে গুলি চালান। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে ওই দলের সদস্য চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জলিলের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এ ঘটনায় এক র‌্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দু’টি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল ইয়াবা উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD