বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

নিজ ঘরে চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলম হোসেন চঞ্চলের (৪২) ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে নিজ ঘর থেকে উপজেলার আমিরপুর গ্রামের সামছুদ্দিন হোসেনের ছেলে আলম হোসেন চঞ্চলের লাশ উদ্ধার করা হয়।

নিহতর পরিবার জানায়, রাতে খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। কখন যে ঘরের তালার বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে আমরা কেউ বলতে পারি না। ভোরে ঘুম থেকে না উঠায় বড় মেয়ে মুনিশা দরজায় অনেক ডাকাডাকি করে। এতে সাড়া না পেয়ে মেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে দেখতে পায় তার লাশ ঝুলছে।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে কোনো অভিযোগ না থাকায় ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD