শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

৫০ মেট্রিক টন গমসহ ৩ ট্রাক জব্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা খাদ্য গুদাম থেকে পাচারের সময় ৫০ মেট্রিক টন গমসহ তিনটি ট্রাক জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ সদস্যরা। শুক্রবার এ ঘটনা ঘটে।

পুলিশ ও র‌্যাব জানায়, আক্কেলপুর পৌরসভা এলাকার হাসতাবসন্তপুর বিলের আশ্রয়ন প্রকল্পের সংস্কার কাজের জন্য ৩৯১ মেট্রিক টন গম বরাদ্দ হয়। কিন্ত সংশ্লিষ্ট কমিটি বেশি লাভের আশায় সরকারি নির্দেশনা অমান্য করে শ্রমিক না লাগিয়ে ভেকু যন্ত্র দিয়ে মাটি কাটার কাজ শুরু করে। এরপর কাজ শেষ না করেই খাদ্য গুদাম থেকে বরাদ্দের গমগুলো অন্যত্র বিক্রি করে দেন কমিটির সদস্যরা।

এরই ধারাবাহিকতায় দুপুরে জুমার নামাজের সময় খাদ্য গুদাম থেকে গোপনে তিনটি ট্রাকে ৫০ মেট্রিক টন গম কালো বাজারির উদ্দেশ্যে পাচারের সময় গমগুলো জব্দ করে র‌্যাব ও পুলিশ সদস্যরা। এসময় ট্রাক ফেলে চালক, হেলপার, গমের মালিক ও উপজেলা খাদ্য গুদামের লোকজন পালিয়ে যান।

এ ব্যাপারে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD