বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ডিভোর্সের পরও প্রাক্তন স্বামী বান্ধবীর ফোনে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠাতেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : বান্ধবীকে ভিডিও কলে জানিয়ে আত্মহত্যা করা সেই তরুণী রুবিনা ইয়াসমিন নদী (২১) মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।তার একটি বিয়ে হয়েছিল। ডিভোর্স হয়ে গেলেও সেই স্বামী ফোনে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠাতেন। এসবের কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

বুধবার বিকেলে রাজধানীর শাজাহানপুরের গুলবাগ এলাকায় বান্ধবীকে ভিডিও কল দিয়ে জানিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন নদী। তার গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

তার বাবা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম। তিনি বর্তমানে বরিশালের আগৈলঝারা থানায় কর্মরত। রুবিনা শাজাহানপুর থানার মালিবাগ এলাকার ৩৯১ নম্বর গুলবাগের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে বান্ধবীকে নিয়ে সাবলেট থাকতেন।

এক ভাই ও এক বোনের মধ্যে নদী ছিলেন বড়। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও করতেন তিনি।

নদীর রুমমেট মারিয়াম জানান, রুবিনা আমি (মারিয়ম) ডেফোডিল ইউনিভার্সিটিতে আইন বিভাগে পড়াশোনা করি, সেখানে একই বিভাগের সায়েম নামে এক শিক্ষার্থীর সাথে সম্পর্ক করে বিয়ে করেন ২০১৯ সালে সেপ্টেম্বর /অক্টোবরে। বিয়ের তিন মাসের মাথায় ছেলে চরিত্র গত কারনে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।

খালাতো বোন শরিফা সুলতানা বলেন, ঐ ছেলে টা সাথে ছাড়াছাড়ির পরও বিভিন্ন সময় রুবিনার বান্ধবী মারিয়ামের ফোনে তাদের বিশেষ মুহুর্তের ছবি ভিডিও পাঠাতো, সে তা রুবিনা কে দেখাতো। পরে তা ডিলিট করে দিয়েছিল। এ-সব নিয়ে সে মানুষিক ভাবে বিপর্যস্ত হয়ে থাকতো। তার দাবি ঐ ছেলে টার এ এসবের কারনেই সে এ ঘটনাটি ঘটিয়েছে।

মারিয়ম বলেন, রুবিনা আজ কাজে যায়নি। আমি কাজে চলে যাই। বিকেল ৩টার দিকে ফোন করে সে জানায়, ‘আমার ভালো লাগছে না, তুই দ্রুত চলে আয়, আমি মরে যাব।’ এরপর ভিডিও কলে দেখি ও ফ্যানের সঙ্গে ওড়না বাঁধছে। আমি দ্রুত বাসায় চলে এসে ভেতর থেকে দরজা বন্ধ পাই। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনের সহযোগিতায় ছিটকিনি ভেঙে নদীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সবুজবাগ ডিভিশনের এসি মনতোষ বিশ্বাস বলেন, ঘটনা শুনে এসেছি, প্রাথমিকভাবে শুনেছি সে আত্মহত্যা করেছে, প্রকৃতপক্ষে আত্মহত্যা না অন্য কিছু, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD