শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

বাসে দলবেধে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের মীরসরাইয়ে বাসে এক গার্মেন্টস কর্মীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা পর্যন্ত মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধর্ষণকারীদের গ্রেফতার করা হয়েছে এবং বাসটিকে আটক করেছে বলে জানিয়েছে চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক। এই ঘটনায় ওই নারী মীরসরাই থানায় একটি মামলা দায়ের করেন।

মীরসরাই থানা সুত্রে জানা যায় , ঘটনার শিকার তরুণীর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। গত বুধবার (২৩ জুন) সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত বাসে এবং পরে আরও বিভিন্ন এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে।

রানা নামে বাসের একজন স্টাফ তরুণীর পূর্বপরিচিত। সর্ম্পকের সুবাদে রানা তাকে ফুসলিয়ে মীরসরাইয়ে নিয়ে যায়। এরপর ছয়জন মিলে প্রথমে একটি বাসের ভিতরে তাকে পালাক্রমে ধর্ষণ করে। কিন্তু তাতেই ক্ষান্ত হয়নি ধর্ষকরা। পরে মীরসরাইয়ের বিভিন্ন জায়গায় নিয়ে তাকে জিম্মি করে আবারও পালাক্রমে ধর্ষণ করে। তাদের আরও দু’জন সহযোগী আছে। মোট আটজন ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করে তরুণী।

ঘটনার সাথে জড়িত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। আটক ৭ জনের মধ্যে ৩জন বাসের স্টাফ , একজন দালাল ও অন্যরা ছিনতাইকারী। ধর্ষণের শিকার তরুণীর বয়স ২১ বছর বলে জানা যায়।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের সাথে জড়িত ৭জনকে আটক করা হয়েছে। বাকি একজনকে আটকের চেষ্টা চলছে। শনিবার ধর্ষণকারীদের আদালতে প্রেরণ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD