শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

ব্যাংকের সামনে থেকে ফিল্মি কায়দায় টাকা ছিনতাই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট শহরের সোনালী ব্যাংকের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। এরপর টাকা উত্তোলনকারী গ্রাহককে টার্গেট করে ফিল্মি কায়দায় ৪০ হাজার টাকা ছিনতাই করেছে একটি চক্র।

রোববার (২৭ জুন) শহরের সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিসি ফুটেজে দেখা যায়,ব্যাংকের সামনে ঘোরাফেরা করছিলেন একজন যুবক। এসময় শহরের কাশিয়াবাড়ী এলাকার আব্দুর রউফ নামে এক ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলে বের হচ্ছিলেন। পরে তাকে টার্গেট করে ব্যাংকের অদূরে গতিরোধ করে ওই যুবক। এরপর অনেকটা ফিল্ম কায়দায় ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ওসি আলমগীর জাহান জানান, এ ঘটনায় আব্দুর রউফ থানায় অভিযোগ করেছেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চক্রটিকে ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD