বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

নিজ ঘরে মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় গোয়াইলবাড়ি গ্রামে তানিয়া (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে তানিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। তানিয়া সলিয়াবাকপুর ইউনিয়নের গোয়াইলবাড়ি গ্রামের জামাল হোসেনের স্ত্রী।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ বলেন শারীরিক অসুস্থতা থাকায় উন্নত চিকিৎসা করাতে না পেরে হতাশা থেকে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে তানিয়ার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী তার লাশের ময়না তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD