বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বরিশালে নারীকে রিমান্ডে নিয়ে স্পর্শকাতর স্থানে আঘাতের অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট : বরিশালে হত্যা মামলায় গ্রেপ্তার এক নারীকে রিমান্ডে নিয়ে পুলিশের বিরুদ্ধে যৌনাঙ্গে আঘাতের অভিযোগ উঠেছে। ওই নারীকে গ্রেপ্তারের পর পুলিশ আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১লা জুলাই পুলিশ ওই নারীকে হাজির করে। এ সময় তিনি আদালতের সামনে খুড়িয়ে হাঁটছিলেন। এ দৃশ্য দেখে ওই নারীর আইনজীবী মজিবর রহমান তার উপর কোনো নির্যাতন হয়েছে কিনা জানতে চান। পরে তিনি তার আইনজীবীর কাছে যৌনাঙ্গে আঘাত করার অভিযোগ করেন।

ওই নারীর আইনজীবী মজিবর রহমান বলেন, তাকে যখন ম্যাজিস্ট্রেটের সামনে আনা হয় তখন তার খুড়িয়ে খুড়িয়ে হাটা ম্যাজিস্ট্রেট দেখতে পান। এ সময় তাকে মারধরের কথা জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তা স্বীকার করেন। পরে ম্যাজিস্ট্রেট একজন নারী কনস্টেবলকে দিয়ে খাসকামরায় নিয়ে পরীক্ষা করে তার শরীরের গোপনীয় জায়গাসহ বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন আছে বলে জানতে পারেন।

এদিকে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে এ বিষয়ে বিভাগীয় তদন্ত হচ্ছে বলে জানান তিনি।

এদিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এর বেঞ্চ সহকারী নাহিদা খানম বলেন, ওই নারী আসামি বরিশালের উজিরপুর থানায় রিমান্ডে নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ আনলে বিচারক ঘটনাটি তদন্তের আদেশ দেন। একই সঙ্গে বরিশালের পুলিশ সুপারকে হত্যা মামলাটি তদন্ত করতে বলেন আদালত।

প্রসঙ্গত, এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে গত ২৫ জুন শুক্রবার গভীর রাতে বরিশালের উজিরপুরের জামবাড়ি এলাকায় বাসুদেবকে পিটিয়ে হত্যা করা হয়। ২৬ জুন একটি ডোবা থেকে বাসুদেব চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। বাসুদেবের ভাই পরের দিন ওই ডোবাসংলগ্ন বাড়ির এক নারীকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।

সূত্র: বিবিসি বাংলা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD