বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

রিমান্ডে নারীকে নির্যাতন: পুলিশ কর্মকর্তাসহ ছয়জনের নামে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : হত্যা মামলার নারী আসামিকে রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগে বরিশালের উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান ও পরিদর্শক (তদন্ত) মাইনুল হোসেনকে থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। সোমবার (৫ জুলাই) রাতে ওই তিন পুলিশ কর্মকর্তাসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মোট ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল সোমবার (৫ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শাহজাহান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে বরিশাল রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান বলেন, একজন এসপিতে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিআইজি আরও বলেন, যেহেতু আদালত আদেশ দিয়েছেন তাই ঘটনার সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছি। বরিশালের উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান ও পরিদর্শক (তদন্ত) মোঃ মাইনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, গেল ২৬ জুন বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকা থেকে বাসুদেব চক্রবর্তী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ভাই বরুন চক্রবর্তী ওই দিনই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এক নারীকে আসামি করা হলে ওই দিনই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে পুলিশ আদালতের কাছে রিমান্ড আবেদন করেন। পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ জুন বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলী আদালত ওই নারী আসামির দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে গত ২ জুলাই ওই নারীকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে খুড়িয়ে হাঁটতে দেখে এর কারণ জানতে চান আদালত।

পরে ওই নারী আদালতের কাছে তাকে শারীরিক এবং যৌন নির্যাতনের অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে। আদালত একজন নারী কনস্টেবল দিয়ে তার শারীরিক পরীক্ষা করে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD