বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সাবেক মন্ত্রীর স্ত্রীকে বালিশচাপা দিয়ে খুন করলেন ধোপা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে নিজের বাড়িতে খুন হলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি রঙ্গরাজন কুমারমঙ্গলমের স্ত্রী কিট্টি কুমারমঙ্গলম।

মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহারের বাড়িতে তাকে খুন করা হয়। খবর আনন্দবাজার।

এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, পেশায় আইনজীবী কিট্টিকে (৬৮) খুনের অভিযোগে রাজু লক্ষ্মণ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

২৪ বছরের ওই যুবক কিট্টির বাড়িতে ধোপার কাজের করত। পুলিশের দাবি, ডাকাতি করার উদ্দেশ্যেই সঙ্গীদের নিয়ে ওই বাড়িতে ঢুকেছিল সে।

দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ-পশ্চিম) ইঙ্গিতপ্রতাপ সিংহ জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টা নাগাদ দুজন সঙ্গী নিয়ে কিট্টির বাড়িতে গিয়েছিল রাজু। রাজু দরজার ঘণ্টি বাজালে তা খুলে দেয় কিট্টির গৃহকর্মী। ওই গৃহকর্মীকে একটি ঘরে আটকে রাখে সে। এর পর রাজুর সঙ্গীরা ওই বাড়িতে ঢুকে ডাকাতি করে। ডাকাতির সময় কিট্টিকে হেনস্থাও করা হয়ে বলে দাবি পুলিশের। তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD