রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সৌদিতে ঈদ ২০ জুলাই, বাংলাদেশে কবে জানা যাবে রোববার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

সৌদি আরবের সর্বোচ্চ আদালত ঘোষণা করেছেন ১১ জুলাই জিলহজ্জ মাসের প্রথম দিন। জিলক্বদ মাস শেষ হচ্ছে ১০ জুলাই। ১৯ জুলাই হজ।

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে সেটা ১১ জুলাই সন্ধ‌্যায় জানা যাবে। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সন্ধ্যা ৭.১৫ টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। এই সভা শেষে পবিত্র ঈদুল আজহার দিন তারিখ ঘোষণা করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। তবে পুরো বিষয়টিই চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD