বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এ বছরই এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ চায় বাংলাদেশ: বিমানমন্ত্রী ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

ঈদের আগে ব্যাংক লেনদেন চারদিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

আগামী ২১ জুলাই দেশব্যাপী পালিত হবে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে আগামীকাল ১৪ জুলাই সহ আরও তিনদিন ব্যাংক খোলা থাকবে।

বর্তমানে চলা লকডাউন আগামীকাল শেষ হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আগের জারি করা নির্দেশনা অনুযায়ী আগামীকাল বুধবার (১৪ জুলাই) ব্যাংক লেনদেন হবে দুপুর আড়াইটা পর্যন্ত। এরপরই নতুন নির্দেশনায় ঈদের আগে তিনদিন ((১৫, ১৮ এবং ১৯ জুলাই) ব্যাংক লেনদেনের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

এর আগে সপ্তাহে চারদিন ব্যাংক খোলা রাখার (শুক্র, শনি ও রবিবার বন্ধ) নির্দেশনা দিয়ে ৩০ জুন নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনা, প্রতিটি ব্যাংকের প্রধান শাখা, সব বৈদেশিক বাণিজ্য শাখা এবং জেলা ও উপজেলা সদরে একটি করে শাখা খোলা রাখতে বলা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD