মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্যোগ কাটিয়ে ওঠতে কাজ করছি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য আমরা যখন ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি, তখন এই দুর্যোগটা (আম্পান)। এটা প্রাকৃতিক দুর্যোগ, এতে কারো হাত নেই। এটা আমরা ঠেকাতে পারব না কিন্তু মানুষের জানমাল যতটুকু রক্ষা করার বিশেষ ব্যবস্থা আমরা নিতে পারি এবং সেটা আমরা নিয়ে যাচ্ছি।

বুধবার গণভবনে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল এবং প্রত্যেক এলাকাভিত্তিক কমিটিগুলো আছে তারা এ ব্যাপারে যথেষ্ট সচেতন। পূর্বাভাস পাওয়ার সাথে সাথে সবাইকে যেমন সজাগ করে দেওয়া আর ব্যাপকভাবে সাইক্লোন শেল্টার তৈরি করা আছে। সেগুলো আমরা যেমন বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যবহার করি কিন্তু সেই সঙ্গে আবার দুর্যোগ যখন আসে তখন আবার শেল্টারের ব্যবস্থা করি।

এছাড়াও করোনাভাইরাস সংকটে দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, কৃষক লীগের ধান কাটার ভূমিকার কথা উল্লেখ করে ধন্যবাদ দেন এবং ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের বিভিন্ন দিক উল্লেখ করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD